কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ভিডিও ভাইরাল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি  

কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ৩০ জনের একটি দলকে শোডাউন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা ও শোনা যায়।

ভিডিওতে শোনা যায়, অংশগ্রহণকারীরা ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- এ ধরনের স্লোগান দিচ্ছেন।

স্থানীয় সূত্রের দাবি, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, শাহীন সরোয়ার কাজল, মুবিনুল হাসান নয়ন ও সাকিবের নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক সাউথইস্ট এশিয়া জার্নালকে বলেন, “জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নির্দেশে রোববার সকালে আমরা মোটরসাইকেল শোডাউন করেছি। আমরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

অপর যুগ্ম আহ্বায়ক শাহীন সরোয়ার কাজল বলেন, “রোববার সকালে রামুর বিকেএসপি এলাকায় এ শোডাউন হয়েছে। সংগঠনের দুঃসময়েও আমরা রাজপথে আছি।”

তবে এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমার জানামতে আজ (রোববার) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো মোটরসাইকেল শোডাউন হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আগেরও হতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed