রাঙামাটিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক আইয়ুব আলীর যাবজ্জীবন

রাঙামাটিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক আইয়ুব আলীর যাবজ্জীবন

রাঙামাটিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক আইয়ুব আলীর যাবজ্জীবন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাউখালীতে আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আইয়ুব আলী সওদাগর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিশাত সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আইয়ুব আলীকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৪ জানুয়ারি সকালে কাউখালীর কাশখালীর বঙ্গটিলা এলাকায় দ্বিতীয় শ্রেণির ওই স্কুলছাত্রী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী তাকে তুলে ধানের জমিতে নিয়ে ধর্ষণ করেন। পরে রক্তাক্ত ও জামাকাপড় ছেঁড়া অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনার কথা জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা-মা বাদী হয়ে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, রাঙামাটিতে পৃথকভাবে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এটি ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার প্রথম রায়।

তিনি বলেন, এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় হবে বলে আশা করেন তিনি।

দীর্ঘ সময় পর মামলাটির রায় হওয়ায় সংশ্লিষ্টরা শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারিক প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।