হরমুজ নিয়ে সোমবার আরব দেশগুলোর সঙ্গে বৈঠক হবে: পেজেশকিয়ান
![]()
জার্নাল প্রতিবেদক
ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর কর্মকর্তারা সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান-ওমান যৌথ নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, চলতি সপ্তাহের সোমবার, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে বৈঠক করবেন। সেখানে হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক নৌ সংস্থাকে (আইএমও) অবহিত করা হবে।
তিনি বলেন, ‘সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে মিলিত হবেন। সেখানে হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ পথ প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করা হবে এবং আন্তর্জাতিক নৌ সংস্থাকে (আইএমও) এ বিষয়ে জানানো হবে।’
ইরানের প্রেসিডেন্ট আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও এই বৈঠকে অংশ নেবে।
পেজেশকিয়ানের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় অঞ্চলটিতে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।