বাংলাদেশি-পাকিস্তানি ও ভারতীয়দের প্রতি প্রচণ্ড বিদ্বেষ মার্কিনিদের

বাংলাদেশি-পাকিস্তানি ও ভারতীয়দের প্রতি প্রচণ্ড বিদ্বেষ মার্কিনিদের

বাংলাদেশি-পাকিস্তানি ও ভারতীয়দের প্রতি প্রচণ্ড বিদ্বেষ মার্কিনিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয়দের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। যা সম্প্রতি ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের’ প্রতিবেদনে ওঠে এসেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দক্ষিণ এশীয়দের প্রতি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ‘হেট স্পিচ’ বা ঘৃণামূলক পোস্ট ২৪০ শতাংশ বেড়েছে।

আগে প্রতিমাসে যেখানে গড়ে ১২ হাজার ৯০৪টি ঘৃণামূলক পোস্ট করা হতো দক্ষিণ এশীয়দের প্রতি। সেটি বেড়ে ৪৩ হাজার ৮৪৩ এ পৌঁছেছে। এরমধ্যে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিদের প্রতি বিদ্বেষ সবচেয়ে দ্রুত বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিরোধী অভিযান, বক্তব্য, অর্থনৈতিক অস্থিরতা এবং দক্ষিণ এশিয়ার মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে এই বিদ্বেষ যুক্ত বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্লেষকরা দেখেছেন, যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ এর জুন পর্যন্ত ৫ লাখ ৪২ হাজার ঘৃণামূলক পোস্ট করা হয়েছে দক্ষিণ এশিয়ার মানুষের প্রতি।

মার্কিনিরা কী বলে থাকেন এ অঞ্চলের মানুষকে

এক্সে মার্কিনিরা দক্ষিণ এশিয়ার মানুষের বিরুদ্ধে যেসব পোস্ট করেছেন তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এ অঞ্চলের মানুষকে ‘যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী’, ‘চাকরি চোর’ অথবা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।

এরমধ্যে ৩০ শতাংশ পোস্টে ‘পাজিত’ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে। পাজিত মূলত ভারতীয়দের বলা হয়।

আর সবচেয়ে বেশি যে ঘৃণা ছড়ানো হচ্ছে সেটি হলো দক্ষিণ এশিয়ার মানুষ নোংরা অথবা অপরিষ্কার। এই ঘৃণামূলক পোস্টটি ১৭১ শতাংশ বেড়েছে।

আর এক্ষেত্রে তারা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানিদের আলাদা করছে না। এছাড়া তাদের ধর্ম পরিচয়ও দেখা হচ্ছে। সবাইকে একই রকম হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের প্রতি বর্ণবৈষম্য নতুন কিছু নয়। তবে বর্তমান রাজনৈতিক বক্তব্য ও অর্থনৈতিক অবস্থা এই বর্ণবৈষম্য বৃদ্ধি করেছে।

এছাড়া মার্কিনিরা এইচ-১বি ভিসা পোগ্রামেরও সমালোচনা করেন। যেটির মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিদেশি কর্মী আনতে পারে। আর এই ভিসার ৭০ শতাংশই আছে ভারতীয়দের দখলে।

আর অনলাইনে ছড়ানো এই বিদ্বেষ বাস্তবেও মাঝে মাঝে দেখা যায় বলে জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *