মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

আলোচনা সভায় ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ ও সেনাবাহিনী এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। সব বিভেদ ও মতপার্থক্য ভুলে দেশকে রক্ষায় সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিলেন।’

অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *