কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। কাপ্তাইয়ের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনর রশীদ।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে এক আনন্দঘন সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

এর আগে, দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *