বাঘাইছড়িতে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বাঘাইছড়িতে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বাঘাইছড়িতে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে দিঘীনালা-মারিশ্যা সড়কের মডেল টাউন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাঁদের হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াছিন মিয়া (৩২), পিতা মো. আবদুল করিম; মো. রিয়াজ হোসেন (১৯), পিতা মো. নুর ইসলাম এবং মো. হানিফ মিয়া (৩৩), পিতা মো. বাবুল মিয়া। তাঁদের মাতা যথাক্রমে মোছা. ফিরোজা বেগম, মোছা. আয়েশা বেগম ও মোছা. হনুফা বেগম।

তিনজনেরই স্থায়ী ঠিকানা রাঙামাটি পার্বত্য জেলার লংগদু থানার ২ নম্বর কালাপাকুজ্জা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হোসেনপুর গ্রাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *