মহালছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

মহালছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

মহালছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মহালছড়ি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় উপজেলা বাজার, বাস টার্মিনাল ও থানা ঘাট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদ, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মহালছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার মেম্বারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও সভাপতি মো. আনোয়ার হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহালছড়ির চারটি ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *