কক্সবাজারের নাপিতখালীতে গণশৌচাগারে সন্তান প্রসব, উদ্ধার নবজাতক হাসপাতালে ভর্তি

কক্সবাজারের নাপিতখালীতে গণশৌচাগারে সন্তান প্রসব, উদ্ধার নবজাতক হাসপাতালে ভর্তি

কক্সবাজারের নাপিতখালীতে গণশৌচাগারে সন্তান প্রসব, উদ্ধার নবজাতক হাসপাতালে ভর্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের নাপিতখালী বটতলী এলাকায় একটি গণশৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে সেখানে রেখে চলে গেছেন এক নারী। পরে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঈদগাহ মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নাপিতখালী বটতলীর একটি গণশৌচাগারে ওই নারী সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতককে সেখানে রেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান এবং নবজাতককে উদ্ধার করেন।

এদিকে সন্তান প্রসবের পর শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারী ঈদগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে তাঁর অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেওয়ার একপর্যায়ে নাপিতখালীতে নবজাতক উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে জানা গেছে।

অন্যদিকে, উদ্ধার হওয়া নবজাতককে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে ঈদগাহ মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী পরিস্থিতিতে ওই নারী গণশৌচাগারে সন্তান প্রসব করেছেন এবং প্রসবের পর নবজাতককে সেখানে রেখে যাওয়ার কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নবজাতকের শারীরিক অবস্থা, নিরাপত্তা এবং ওই নারীর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *