গুইমারায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

গুইমারায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

গুইমারায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দলীয় কার্যালয়ে আগুন দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। পরে তাঁদের নেতৃত্বে বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, আগামী ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *