দেশে করোনা ৬ জনের মৃত্যু - Southeast Asia Journal

দেশে করোনা ৬ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ১০৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৬০ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনে পৌঁছেছে।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ।

You may have missed