করোনায় দেশে আরো ৪ মৃত্যু - Southeast Asia Journal

করোনায় দেশে আরো ৪ মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এক হাজার ৭২৮ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮৫ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে পৌঁছেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৩ শতাংশ।