টুঙ্গিপাড়ায় দু্ঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার প্রদান - Southeast Asia Journal

টুঙ্গিপাড়ায় দু্ঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (সিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার (৫ জুন) আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর পক্ষে সর্বমোট ১হাজার জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

উপহার স্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।

যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে উক্ত উপহার বিতরণ কার্যক্রম এ পরিচালনা করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।