রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার জান্তা সরকার রাজি: পররাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লক্ষাধিক রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার জান্তা সরকার।
বৃহস্পতিবার দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কবে নাগাদ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া হবে- এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি চীন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক দমন-নিপীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা।
পালিয়ে আসা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বাংলাদেশ সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহত চাপ প্রয়োগ করে আসছে। এরই মধ্যে উভয় দেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।