সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান - Southeast Asia Journal

সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নিতে সরকারি সফরে সিঙ্গাপুরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার দিবাগত রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রোববার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ১৪ থেকে ১৫ নভেম্বর যোগদান করবেন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ। পাশাপাশি সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন। ওই অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে আগামি ১৬ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন সেনাবাহিনী প্রধান।