চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও কোকেন জব্দ - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও কোকেন জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ভারতীয় ৩৪০ রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছেন, বিশেষ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৫টায় মনাকষা বিওপি’র বিজিবি সদস্যরা জগন্নাথপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় গ্রামের মাহবুল আলমের ছেলে মো. সাহেব আলীর (৩০) বাড়িতে তল্লাশি করে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করা হয়। অভিযানে বিজিবি’র টের পেয়ে সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।