কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর অধীন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুসলিমা চৌধুরী প্রধান অতিথি হিসেবে অসহায়, গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।