জাপান সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

জাপান সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

জাপান সফরে গেলেন বিমান বাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সস্ত্রীক ও দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর জাপান সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠেয় ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান’ অনুষ্ঠান উপলক্ষ্যে ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স ইন টকিওসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।

এ ছাড়া, বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।