ঢাকায় এসেছে মার্কিন উচ্চপদস্থ প্রতিনিধিদল
![]()
নিউজ ডেস্ক
সামরিক বাহিনীর বিভিন্ন কার্যক্রমে উপস্থিত হতে ঢাকায় এসেছে মার্কিন উচ্চপদস্থ প্রতিনিধিদল। সোমবার পৃথক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন স্ট্র্যাটেজি অ্যান্ড প্যান ফর দ্য ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল স্কট এ উইন্টার, সারা জেনেট অ্যালবার্টসন, মি. জোশুয়া হ্যামিল্টন গেইগার, ড্যারেন অ্যালেন থারম্যান, সরকার ও আইনবিষয়ক ওরেগন মিলিটারি ডিপার্টমেন্ট দ্য ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজের ডিরেক্টর রাসেল গিবসন, এন্টার জেরেড ও মি. মাইকেল সাত্তেম।
আগামীকাল বুধবার সেনা সদরের মাল্টিপারপাস হলরুমে ‘৮ম বাংলাদেশ-আমেরিকা ল্যান্ড ফোর্স টক ২০২৪’ আলোচনায় অংশগ্রহণ করবেন তারা।
এ ছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরের বিভিন্ন শাখার ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ ও তাদের শাখার চলমান কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধিদলের।
এছাড়া, তাদের সম্মানে সেনাপ্রধান আয়োজিত নৈশভোজেও উপস্থিত থাকবেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।