এয়ার অফিসার্স সম্মেলনে দিকনির্দেশনা দিলেন বিমান বাহিনী প্রধান

এয়ার অফিসার্স সম্মেলনে দিকনির্দেশনা দিলেন বিমান বাহিনী প্রধান

এয়ার অফিসার্স সম্মেলনে দিকনির্দেশনা দিলেন বিমান বাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্মেলনে বিমান বাহিনী প্রধান উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের আকাশসীমা সুরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার কথা তুলে ধরার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাহিনীর বহুমাত্রিক অবদানের প্রশংসা করেন।

এয়ার অফিসার্স সম্মেলনে দিকনির্দেশনা দিলেন বিমান বাহিনী প্রধান

এ সময় এয়ার চীফ মার্শাল আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে—এমন আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এয়ার অফিসার্স সম্মেলন বাংলাদেশ বিমান বাহিনীর নীতিনির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচিত হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।