বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে ইতালির প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন’র সঙ্গে ইতালির আন্ডার সেক্রেটারি ফর ডিফেন্স (ডেপুটি মিনিস্টার অব ডিফেন্স) এইচ.ই. মাত্তেও পেরেগো দি ক্রেমনাগো মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত ইতালীয় সামরিক সরঞ্জামাদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই. আন্তোনিও আলেসান্দ্রোসহ সংশ্লিষ্ট সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা ও বিমান বাহিনী পর্যায়ের সহযোগিতা সম্প্রসারণে এমন উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।