সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার হিজ এক্সেলেন্সি সারা কুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক ইস্যু, প্রশিক্ষণ বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।