রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান

বিএনরাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমানপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে- তারেক রহমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই বিএনপির চেয়ারম্যান সেনাবাহিনী নিয়ে তার নিজস্ব স্মৃতিকাতরতা তুলে ধরেন। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মর্যাদা ও গৌরব ইস্যুতে সেনাবাহিনীকেই সজাগ থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত দেড় দশকে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা নিজেরা নিজেদের জিজ্ঞাসা করলে অনেক উত্তর পাওয়া যাবে। সেনাবাহিনী ভিন্ন কাজে যুক্ত থাকলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ফ্যাসিবাদের কবলে পড়ার পর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি ক্ষমতায় যেতে পারলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না সেনাবাহিনীকে।

‘সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সচেতন থাকবে, কিন্তু রাজনীতির চাদরে যেন সেনাবাহিনী আচ্ছাদিত না হয়ে যায়, সেই ব্যাাপরে সেনাবাহিনীর সদস্যের সতর্ক থাকতে হবে’, যোগ করেন তিনি।

এ সময় তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে দাবিটি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই এটি বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে।

বিজিবির পুরনো নাম ফিরিয়ে দেয়ার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে নিজ পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, বিএনপি দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর নামটি পুনর্বহাল করতে চাই। ক্ষমতায় গেলে বিডিআর হত্যাযজ্ঞের দিনটিকে শহদী সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস ঘোষণা করবে বিএনপি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।