রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকসের বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকসের বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকসের বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের প্রতিভা অন্বেষণ, দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।

শুক্রবার সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই বিভাগের ৮৫ জন অ্যাথলেট ১০টি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকেন্দার এবং স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো মানুষের প্রতিভা, স্বপ্ন কিংবা সম্ভাবনার পথে বাধা হতে পারে না। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের মধ্যেও রয়েছে অসাধারণ প্রতিভা ও সক্ষমতা। যথাযথ সুযোগ, প্রশিক্ষণ এবং সহযোগিতা পেলে তারাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন। তাদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে পরিবার, সমাজ, রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

রাঙামাটিতে স্পেশাল অলিম্পিকসের বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

বক্তারা আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা কেবল ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নয়, বরং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ। উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠা সরকারের মূলমন্ত্র উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। এ ক্ষেত্রে তিন পার্বত্য জেলারও অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তারা মন্তব্য করেন।

আয়োজকরা জানান, বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যোগ্য ও প্রতিভাবান অ্যাথলেটদের বাছাই করে জাতীয় দল গঠন করা হবে। নির্বাচিত ক্রীড়াবিদদের পরবর্তী সময়ে ঢাকায় অধিকতর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে চূড়ান্ত দল নির্বাচন করা হবে, যারা ২০২৭ সালে চিলিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৮৫ জন অ্যাথলেট অ্যাথলেটিক্সসহ মোট ১০টি ইভেন্টে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *