চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মোড়ে অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মোড়ে অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মোড়ে অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রত্যাহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন লেগুনা ও মিনি ট্রাকের চালকেরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন রিকুইজিশনের প্রতিবাদে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এতে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল তিনটার দিকে কয়েকটি লেগুনা ও মিনি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি রেখে চালকেরা অবরোধ শুরু করেন। ফলে আগারগাঁও, শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। অফিসফেরত মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

শেরেবাংলা নগর থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক ছাড়ার অনুরোধ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে চালকেরা পুলিশের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। সেনা কর্মকর্তারা চালকদের শান্ত থাকতে অনুরোধ করেন এবং নির্বাচনকালীন রিকুইজিশন–সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

সেনাবাহিনীর হস্তক্ষেপের পর অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যান। এর কিছু সময় পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *