প্রস্তুত সেনাবাহিনী, উত্তরায় যেকোনো কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট

প্রস্তুত সেনাবাহিনী, উত্তরায় যেকোনো কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট

প্রস্তুত সেনাবাহিনী, উত্তরায় যেকোনো কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ঘটনা বা দুর্ঘটনার সময় উত্তরার যেকোনো ভোটকেন্দ্রে সেনাবাহিনীর পৌঁছাতে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে বলে জানিয়েছেন উত্তরা আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল সাব্বির আহমেদ।

দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।

লে. কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের অধীনে ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। আমরা এসব ভোটকেন্দ্রকে ৫টি ক্লাস্টারে ভাগ করেছি। প্রতিটি ক্লাস্টারে দুটি প্যাট্রল টিম থাকবে। যেকোনো সমস্যায় ভোটকেন্দ্রে পৌঁছাতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে আমাদের।’

লে. কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘আমরা যেকোনো দুর্ঘটনা মোকাবিলার জন্য তিন ধাপে প্রস্তুতি গ্রহণ করেছি। প্রথম ধাপে প্যাট্রলিং টিম কাজ করবে। দ্বিতীয় ধাপে ক্যাম্পের রিজার্ভ ফোর্স কাজ করবে। তৃতীয় ধাপে অতিরিক্ত রিজার্ভ ফোর্স কাজ করবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আগের দিন সন্ধ্যা থেকে আমাদের রোভাস্ট প্যাট্রলিং কার্যক্রম জোরদার করব। পরে ভোট গ্রহণ শেষে গণনার পরবর্তী সময় পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বির আহমেদ বলেন, ‘যেসব কেন্দ্রে রাস্তা খননের জন্য গাড়ি চলাচল করতে পারে না, ওই সব পথে আমরা যাতায়াতের জন্য অটোরিকশা ও লেগুনার ব্যবস্থা করে রেখেছি। সেই সঙ্গে দুটি কেন্দ্রে অটোরিকশাও চলাচল করতে পারবে না। সেখানে আমরা হেঁটেই কয়েক মিনিটের মধ্যে মুভ করতে পারব। কারণ, পাশেই আমাদের ক্যাম্প রয়েছে এবং ফোর্স রেডি থাকবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *