রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, কাঠালতলী-বনরূপা এলাকায় সমাবেশ নিষিদ্ধ

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, কাঠালতলী-বনরূপা এলাকায় সমাবেশ নিষিদ্ধ

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, কাঠালতলী-বনরূপা এলাকায় সমাবেশ নিষিদ্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার দুপুরের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি পৌরসভা এলাকার কোতয়ালী থানাধীন কাঠালতলী, বনরূপা ও আশপাশ এলাকায় একটি ছাত্র সংগঠনের বঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ মারমুখী অবস্থানে রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জরুরি ভিত্তিতে এ আদেশ জারি করা হয়।

May be an image of one or more people, fire and text

জারিকৃত আদেশ অনুযায়ী, নির্ধারিত এলাকার ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনো অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং যেকোনো প্রকার শব্দবর্ধক যন্ত্র ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া সড়কে চলাচলকারী ব্যক্তি ও যানবাহনও এই আদেশের আওতায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, শুক্রবার রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সেক্রেটারিসহ নেতারা এসে কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর আজ বিকাল তিনটায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবর শুনে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *