যুক্তরাষ্ট্র-ইরানের অবরোধের মধ্যেই হরমুজ পেরোল ভারতীয় ট্যাংকার

যুক্তরাষ্ট্র-ইরানের অবরোধের মধ্যেই হরমুজ পেরোল ভারতীয় ট্যাংকার

যুক্তরাষ্ট্র-ইরানের অবরোধের মধ্যেই হরমুজ পেরোল ভারতীয় ট্যাংকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুগপৎ অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়েছে ভারতীয় ট্যাংকার জাহাজ ‘সর্বশক্তি’। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল একরকম বন্ধ, সেখানে ‘সর্বশক্তি’র হরমুজ পেরোনোকে ‘বিরল’ ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

‘সর্বশক্তি’ বেশ বড় আকারের ট্যাংকার জাহাজ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল রোববার ৪৫ হাজার টন এলপিজি গ্যাস নিয়ে পারস্য উপসাগরের লারাক ও কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালি হয়ে ওমান সাগরে পৌঁছেছে। বর্তমানে জাহাজটি ভারতের বন্দরের পথে রয়েছে। এই যাত্রায় কোনো প্রকার বাধা-বিপত্তি কিংবা হামলার সম্মুখীন জাহাজটিকে হতে হয়নি।

সর্বশক্তি নিয়মিতই পারস্য উপসাগর এবং ভারতের বন্দরগুলোর মধ্যে নিয়মিতই যাওয়া আসা করে। এবার যে এলপিজির চালানটি জাহাজটি নিয়ে গেছে, সেটির ফরমায়েশ দিয়েছিল ভারতের রাষ্ট্রাত্ব জ্বালানি পণ্য কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

হরমুজ প্রণালি দিয়ে সর্বশক্তির নিরাপদ গমন নিয়ে প্রতিক্রিয়া জানতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিল ব্লুমবার্গ; তবে কোম্পানির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। তারপর গত ১২ এপ্রিল ইরানের তেল বাণিজ্য বাধাগ্রস্ত করতে হরমুজ এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্রও। ফলে হরমু প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

তবে এই প্রণালিতে কখনও ভারতের কোনো জাহাজ আটকা পড়েছে—এমন তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। এর আগেও গত মার্চে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক আকারে সংঘাত হচ্ছে, তখনও হরমুজ প্রণালি নিরাপদে পাড়ি দিয়ে ভারতের বন্দরে পৌঁছেছে একাধিক ভারতীয় ট্যাংকার জাহাজ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *