বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের

বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের

বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সোমবার রাজ্যের কোথাও কোনও প্রার্থীর বিজয় মিছিল বা শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ওই কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা গণনাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না বলে যে অভিযোগ উঠেছে, তা কমিশন খতিয়ে দেখছে।

বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সাংবাদিকদের বলেন, আজ ফল ঘোষণার পর প্রার্থীরা জয়ী হলেও রাজ্যের কোথাও কোনও বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হবে না।

গণনাকেন্দ্রে এজেন্টদের পৌঁছাতে না পারার সমস্যা নিয়ে তিনি বলেন, এজেন্টরা কেন্দ্রে পৌঁছাতে পারছেন না, এমন বিষয় আমরা খতিয়ে দেখছি। দ্রুতই এর সমাধান করা হবে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় মিছিল যদি করতেই হয়, তবে তা কেবল ২০২৬ সালের ৫ মে বা তারপরে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে পূর্ব অনুমতি নিয়ে করা যেতে পারে। অনুমোদিত মিছিলগুলোকেও বিদ্যমান নিয়ম-কানুন, নির্দেশিকা এবং অনুমতিতে দেওয়া শর্তাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।

মূলত ফল প্রকাশের পরবর্তী সহিংসতা প্রতিরোধ করতেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতা নতুন কোনও ঘটনা নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন যে, নির্বাচনের ফল প্রকাশের পরও কেন্দ্রীয় বাহিনী আরও ৬০ দিন পশ্চিমবঙ্গে অবস্থান করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *