দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত শতাধিক মানুষ
![]()
নিউজ ডেস্ক
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। মানবিক এই উদ্যোগে প্রায় শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সম্প্রতি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এর আওতাধীন কুয়াজিয়েনা এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা এ মেডিক্যাল আউটরিচ কার্যক্রম পরিচালনা করেন।
সেখানে নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেশনও পরিচালনা করা হয়। এসব সেশনে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

জাতিসংঘ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা ও জনসচেতনতা তৈরিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ দীর্ঘদিনের। পেশাদারিত্ব, মানবিকতা ও দক্ষতার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শান্তিরক্ষীরা ব্যাপক সুনাম অর্জন করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।