খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়-এর সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের প্রণোদনা ও সহায়তা প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ, নদী-খাল-ছড়া পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য বিশেষ গাড়ি সেবা চালুর মতো উদ্যোগ উল্লেখযোগ্য।
এদিন এসব কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়, যাতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।