বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২০২৬ গত ২০ ও ২১ মে শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA), আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।

May be an image of text

অনুষ্ঠানে কেমব্রিজ ও-লেভেল ও এ-লেভেল মে-জুন ২০২৫ পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য বিএএফ সেমস-এর শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় উল্লেখ করা হয়, দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথেমেটিক্স-ডি বিষয়ে, একজন এডিশনাল ম্যাথেমেটিক্সে এবং একজন অ্যাকাউন্টিং বিষয়ে “টপ ইন দ্য ওয়ার্ল্ড” সম্মাননা অর্জন করেছে। প্রধান অতিথি বিশেষভাবে ম্যাথেমেটিক্স ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষকদের নিষ্ঠা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

পরে জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরা শিক্ষার্থী পুরস্কার এবং “স্টুডেন্ট অব দ্য ডিকেড” অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম সেরা শিক্ষার্থীর স্বীকৃতি লাভ করে। সিনিয়র বিভাগে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ কৃতিত্বের জন্য রিধিমা সরকার পুরস্কৃত হয়। এছাড়া ব্যতিক্রমী সাফল্য ও অবদানের জন্য সাহিল ওয়াজির মামুন “স্টুডেন্ট অব দ্য ডিকেড” হিসেবে সম্মাননা অর্জন করে।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মাদ এমদাদুল হক এবং সুলতান মাহমুদকে যথাক্রমে স্কুল ও কলেজ বিভাগের “সেরা শিক্ষক ২০২৫-২৬” পুরস্কার প্রদান করা হয়।

May be an image of text that says 'BANGLADESH AIR FORCE SHAHEEN ENGLISH MEDIUM COLLEGE (SEMC) Annual Cultural Programme and Prize Giving Ceremony 2025 2025-26 EAN'

প্রধান অতিথি শিক্ষার্থীদের অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও বিএএফ সেমস তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)-এর পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ দীর্ঘদিন ধরে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *