ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন: সভাপতি সমীর, সম্পাদক জটিন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন: সভাপতি সমীর, সম্পাদক জটিন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন, সভাপতি সমীর, সম্পাদক জটিন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ১১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৯টায় দীঘিনালার হেডম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সমীর দেওয়ানকে সভাপতি এবং জটিন চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার পর ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন, সভাপতি সমীর, সম্পাদক জটিন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজয় চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য সবিনয় চাকমা, গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দীঘিনালায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *