শিশু রামিসা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
ঢাকায় শিশু রামিসাসহ নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে জেলা সদরের চেঙ্গী স্কয়ার মোড়ে ‘ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা শিশু রামিসা হত্যাসহ সকল ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান।
একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়-সমতলে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।