খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক মতবিনিময় সভা

খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক মতবিনিময় সভা

খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার প্রভাবে কৃষি খাতে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, প্রান্তিক কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একইসঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *