খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আনসার ও ভিডিপির ৩ সদস্য আহত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আনসার ও ভিডিপির ৩ সদস্য আহত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আনসার ও ভিডিপির ৩ সদস্য আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) তিন সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো ঈদ সামগ্রী আনতে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার উপজেলার কালাচাঁদ মহাজন পাড়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা তিন সদস্য গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ঈদ সামগ্রী সংগ্রহ করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *