কৃষির আধুনিকায়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে বান্দরবানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

কৃষির আধুনিকায়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে বান্দরবানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

কৃষির আধুনিকায়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে বান্দরবানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কৃষির আধুনিকায়ন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষির উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা হর্টিকালচার সেন্টারে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহমদ নুর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বান্দরবান একটি কৃষিনির্ভর জেলা। এখানকার অনুকূল আবহাওয়া, বৈচিত্র্যময় পরিবেশ এবং উর্বর ভূমি কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে হবে।

তারা বলেন, বর্তমান সময়ে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা গেলে কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন, কৃষিকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় ব্যবসায়িক খাত হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিপণ্যের বাজারজাতকরণ, মূল্য সংযোজন এবং প্রক্রিয়াজাতকরণের ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও কৃষি উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কার্যক্রমের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন এবং কৃষি প্রযুক্তির সহজলভ্যতা বাড়ানোর দাবি জানান।

কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *