ভোল পাল্টেছেন শুভেন্দু, বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোল পাল্টেছেন। আপাতত বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না। বরং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি।
শুক্রবার (১২ জুন) কলকাতার কাছে নিউটাউনে এক সংবাদ সম্মেলনে ‘পুশ ইন’ ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এ সময় এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘একটি বাইরের দেশের (বাংলাদেশ) সংসদে এই বিষয় (পুশ ইন) উত্থাপন করবে, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোন উত্তর দেব না। এ বিষয়ে কথা বলার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তাছাড়া বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, পাঁচটা রাজ্যের সঙ্গে রয়েছে। এ ব্যাপারে দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয়, তারা মন্তব্য করবেন।’
সীমান্ত ‘সুরক্ষিত’ করতে বিএসএফের কাছে জমি হস্তান্তর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে আমরা ১০০ কিলোমিটারের মতো জমি বিএসএফের হাতে হস্তান্তর করেছি।’
‘উত্তরবঙ্গের চিকেন নেকের মতো কিছু জায়গা আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করব। কারণ এটা দেশের সুরক্ষার বিষয়’-যোগ করেন শুভেন্দু।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।