রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে বিজিবির মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ দোকানঘাট বিওপি কর্তৃক শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় ৩ জন উপকারভোগীর মাঝে ৩টি সেলাই মেশিন, ৫ জনের মাঝে ৫টি সোলার প্যানেল ও বৈদ্যুতিক ফ্যান, ১ জনকে ২ বান ঢেউটিন এবং ১ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মোট ১০ জন উপকারভোগীকে শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন জোন তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়। সহায়তাগুলো উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে সরকারি সেবার পাশাপাশি বিজিবির মানবিক সহায়তা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।