টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক কামাল হোসেন (৪৪) টেকনাফের আলিখালী এলাকার আহমেদ হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ রাত ১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা।

আটক মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *