সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বছরব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে। এর আওতায় মোট তিন লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম পর্যায়ের এ কার্যক্রমের পর পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য

কর্মসূচির আওতায় এদিন বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বাঘাইহাট জোন অধিনায়ক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাহাড়ি অঞ্চলে অধিকহারে গাছ লাগানো ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ে বৃক্ষরোপণ অভিযান শুরু, তিন লাখ চারা রোপণের লক্ষ্য

কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে— “একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি এলাকায় বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। তাদের মতে, ব্যাপক বৃক্ষরোপণ পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *