খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সেবাপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে রামগড় উপজেলার লামকু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে খাগড়াছড়ির রামগড় প্রান্তে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে রামগড় উপজেলার ৪৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংরক্ষণ ও যাচাই-বাছাই আরও সহজ হবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়াও নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তারা বলেন, ডিজিটাল তথ্যভিত্তিক এ উদ্যোগ সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে। এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে জেলার অধিক সংখ্যক পরিবারকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *