গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শনে সেনাপ্রধান, যুদ্ধ প্রস্তুতি ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শনে সেনাপ্রধান, যুদ্ধ প্রস্তুতি ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ পরিদর্শনে সেনাপ্রধান, যুদ্ধ প্রস্তুতি ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং সামগ্রিক প্রশিক্ষণের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

May be an image of one or more people and text that says "ARTILLERY ARTILLEN"

শনিবার (১১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই সেনাপ্রধান ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ায় পরিচালিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

May be an image of one or more people and text that says "23 21 DAHURPURN DAHUR 19 17"

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। পাশাপাশি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আইএসপিআর জানায়, আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত রাখার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed