পতেঙ্গায় কোটি টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

পতেঙ্গায় কোটি টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

পতেঙ্গায় কোটি টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। এসব মদের বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদকপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৮টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *