কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।