ইরানে রাতভর মার্কিন হামলা, হরমুজে সুপার ট্যাংকারে পাল্টা আঘাত তেহরানের

ইরানে রাতভর মার্কিন হামলা, হরমুজে সুপার ট্যাংকারে পাল্টা আঘাত তেহরানের

ইরানে রাতভর মার্কিন হামলা, হরমুজে সুপার ট্যাংকারে পাল্টা আঘাত তেহরানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও জানিয়েছেন। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তারা দুটি সুপার অয়েল ট্যাংকারে হামলার কথা স্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানায়, দুটি সুপার অয়েল ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার বিস্তারিত বা ট্যাংকারগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অভিযোগ করে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা তৃতীয় রাতের মতো ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের সামরিক অবকাঠামো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের অভ্যন্তরে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এমন হামলা হলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সংঘাত আবারও ইরানের ভেতরে নতুন মাত্রা পাবে।

এদিকে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কিশ দ্বীপ, জাম দ্বীপ, কেশম দ্বীপ, বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও শত্রুপক্ষের একটি জাহাজে হামলা চালিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *