হরমুজে আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নাবিক নিহত
![]()
জার্নাল ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আল বাহিয়া ও মোমবাসা নামের দুটি ট্যাংকার ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থান করার সময় হামলার শিকার হয়।
মন্ত্রণালয় জানায়, মোমবাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। এছাড়া ছয়জন ভারতীয় ও দুইজন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন।
হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ইউএইর সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে এবং নিহত ভারতীয় নাগরিকের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টি বা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা জলদস্যুতার শামিল। এটি আঞ্চলিক স্থিতিশীলতা, সংশ্লিষ্ট জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।