কাপ্তাইয়ে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

কাপ্তাইয়ে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

কাপ্তাইয়ে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাপ্তা্ই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেছে।

রোববার (২০ জুলাই) সকাল ১০টায় ব্যাটালিয়ন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

কাপ্তাইয়ে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

অনুষ্ঠানে মোট ১২টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৬টি পরিবারকে নগদ অর্থ, ৫টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং ১টি পরিবারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

সহায়তা বিতরণ শেষে জোন অধিনায়ক উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

কাপ্তাইয়ে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিনের মতো সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *