আড়াই দিন পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আড়াই দিন পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আড়াই দিন পর কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নিখোঁজ হওয়ার আড়াই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

নিহতের মেয়ে মাইশা আক্তার তমা জানান, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তার বাবা নিখোঁজ হন। পরে একই এলাকায় মালামালসহ তার ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়, তবে তিনি সেখানে ছিলেন না।

ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস, কাপ্তাই থানা পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সহযোগিতা করেন। টানা আড়াই দিনের অনুসন্ধানের পর সোমবার দুপুরে হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা ছিলেন এবং মৌসুমি ফল ব্যবসার পাশাপাশি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *