মেধাবী শিক্ষার্থী থেকে অসচ্ছল রোগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন

মেধাবী শিক্ষার্থী থেকে অসচ্ছল রোগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন

মেধাবী শিক্ষার্থী থেকে অসচ্ছল রোগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

মঙ্গলবার (২১ জুলাই) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতেই এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনার সুবিধার্থে একটি ল্যাপটপ দেওয়া হয়। একই সঙ্গে রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক রূপসী কাপ্তাই পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে একটি মনিটর প্রদান করা হয়।

এ ছাড়া খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সম্প্রতি ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। দুইজন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সহায়তার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি বায়তুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ ধরনের সহযোগিতা শুধু আর্থিক সংকট লাঘবই করে না, বরং কঠিন সময়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও প্রেরণাও জোগায়।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর মো. হাবিবুল্লাহ খান, স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন এবং ডিএএ অ্যান্ড কিউএমজি মেজর মো. ওমর ফারুক সুমন।

খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিজিয়নের কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর এসব উদ্যোগ তাৎক্ষণিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের সঙ্গে পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *